কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্তও জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডিপ্লোমা কোটা প্রথাকে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলমান। ডিপ্লোমা প্রকৌশলীদের কোটার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে তারা লাল কার্ড প্রদর্শনসহ নানা কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি, মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে এবং কোনো ধরনের কোটা ব্যবস্থা রাখা যাবে না।

শিক্ষার্থীরা আরও জানান, তাদের আন্দোলন তিনটি মূল দাবিকে কেন্দ্র করে চলবে- নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার নির্ধারণ, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ছাড়া কেউ যেন নামের সঙ্গে ‘ইঞ্জিনিয়ার’ শব্দটি ব্যবহার করতে না পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X