কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

জমি কেনার সুবিধা উন্মোচন করল সৌদি আরব, আবেদনের শেষ তারিখ যেদিন  

রয়েল কমিশনের সদর দপ্তর, ছবি: সংগৃহীত
রয়েল কমিশনের সদর দপ্তর, ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাসিন্দাদের জমি ক্রয়ের জন্য রিয়েল স্টেট ব্যালেন্স প্লাটফর্ম উন্মোচন করেছে রিয়াদ সিটির দ্য রয়েল কমিশন। চলতি বছরের শুরুতে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জমি ক্রয় সংক্রান্ত এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। যাতে বাসিন্দারা সুলভ মূল্যে জমি ক্রয় করতে পারেন। খবর আরব নিউজ

রয়েল কমিশন (আরসিআরসি) জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বার্ষিক ১০ হাজার থেকে ৪০ হাজার প্লট বরাদ্দ করা হবে। যার প্রতি স্কয়ার মিটারের দাম হবে ১৫০০ রিয়াল বা ৪০০ ডলার।

জমি ক্রয়ের জন্য আবেদনকারীকে অবশ্যই সৌদির নাগরিক হতে হবে এবং বিবাহিত থাকতে হবে অথবা বয়স অন্তত ২৫ বছর হতে হবে। এ ছাড়া রিয়াদে অন্তত তিন বছর বসবাস করতে হবে এবং অন্য কোনো সম্পত্তি থাকা যাবে না। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আবেদনকারীদের মধ্যে থেকে যাদের বাছাই করা হবে তাদের জমি দেওয়া হবে এবং এর ওপর ভবন নির্মাণের জন্য ১০ বছর সময় দেওয়া হবে। এ ছাড়া এ সময়ের মধ্যে জমি বিক্রি বা মালিকানা পরিবর্তন করা যাবে না। তবে নির্মাণকাজে অর্থের জন্য জমি বন্ধক রাখা যাবে।

কমিশন জানিয়েছে, আবেদন করলেই যে জমি দেওয়া সম্ভব হবে এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আবেদনের জন্য তাদের প্রকৃত প্ল্যাটফর্ম হলো (tawazoun.rcrc.gov.sa)। এর বাইরে তাদের কোনো প্রতিনিধি নেই।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X