কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

চীন ও ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জি৭-কে যে আহ্বান জানালেন ট্রাম্প 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

রাশিয়ার তেল আমদানি করায় ভারত ও চীনের বিরুদ্ধে কঠোরভাবে জি৭ ভুক্ত দেশগুলোকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন নিয়ে মস্কোকে আলোচনার টেবিলে আনতে ট্রাম্প এ আহ্বান জানান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট চারজন ব্যক্তি এ তথ্য জানান। খবর ফাইনান্সিয়াল টাইমস

ইউক্রেন নিয়ে শান্তি চুক্তি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভিডিও কলে আলোচনা করবেন জি৭ ভুক্ত (জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র) দেশগুলোর অর্থমন্ত্রীরা।

এদিকে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নকে ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানান ট্রাম্প। এবার তিনি জি৭ ভুক্ত দেশগুলোকেও একই আহ্বান জানালেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন, রাশিয়া থেকে ভারত ও চীন তেল ক্রয়ের মাধ্যমে পুতিনের হাতকে শক্তিশালী করছে। ফলে রুশ প্রেসিডেন্ট আরও তীব্র গতিতে ইউক্রেনে হামলা চালিয়ে মানুষদের হত্যা করছে।

তিনি আরও বলেন, আমাদের মিত্র ইউরোপীয় ইউনিয়নের জন্য স্পষ্ট বার্তা হলো যদি তারা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাহলে একত্রিত হয়ে শক্ত পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে জি৭-কেও এগিয়ে আসা উচিত।

ট্রাম্প জি৭ ভুক্ত দেশগুলোকে চীন ও ভারতের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করতে বলেছেন সে বিষয়ে মার্কিন অর্থমন্ত্রণালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করেনি। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অন্তত ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।

রাশিয়া তেল কেনার দায়ে ভারতীয় আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এ ছাড়া চীনের আমদানি পণ্যের ওপরও ব্যাপক শুল্ক আরোপ করেন ট্রাম্প। কিন্তু এর ফলে বাজারে অস্থিরতা দেখা দিলে শুল্কের হার কিছুটা কমিয়ে আনেন ট্রাম্প।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X