কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দোহায় ইসরায়েলি হামলা নিয়ে জাতিসংঘে তীব্র উত্তেজনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দোহায় আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, এই হামলা জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং এর মাধ্যমে আন্তর্জাতিক ব্যবস্থাকেই কঠিন পরীক্ষার মুখে ফেলা হয়েছে।

আল থানি জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল এমন একটি এলাকা যেখানে স্কুল ও কূটনৈতিক মিশন রয়েছে। তিনি ইসরায়েলি নেতৃত্বকে অভিযুক্ত করে বলেন, তারা ক্ষমতার অপব্যবহার করে সব সীমা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। প্রত্যুত্তরে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন দাবি করেন, দোহায় চালানো হামলায় শুধু হামাসের সদস্যদেরই টার্গেট করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসীদের জন্য কোথাও নিরাপদ আশ্রয় থাকবে না— গাজা, তেহরান কিংবা দোহাতেও নয়।

ড্যানন আরও বলেন, ইসরায়েলের লড়াই কাতার বা গাজার সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং হামাসের বিরুদ্ধে। তিনি হামাসকে নিন্দা জানাতে ও দেশ থেকে বহিষ্কার করতে কাতারকে আহ্বান জানান।

অন্যদিকে, জাতিসংঘে ইরাকের প্রতিনিধি লুকমান আল-ফাইলি ইসরায়েলের এই হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ উল্লেখ করে কড়া নিন্দা জানান। তিনি নিরাপত্তা পরিষদকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং কাতারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X