বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

এলএনজি উৎপাদন দ্বিগুণের পরিকল্পনা কানাডার

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি : সংগৃহীত
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি : সংগৃহীত

অর্থনীতি চাঙা করতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, জ্বালানি খাতে নতুন বিনিয়োগ ও দ্রুত অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে কানাডা আবারও শক্ত অর্থনীতির পথে ফিরবে।

এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার কার্নি প্রধান জাতীয় প্রকল্পগুলোর প্রাথমিক তালিকা প্রকাশ করেন। এর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ হলো ব্রিটিশ কলাম্বিয়ায় একটি এলএনজি প্ল্যান্টের সম্প্রসারণ। পাশাপাশি খনিজ উত্তোলন, পরমাণু শক্তি ও বন্দর উন্নয়নকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।

কার্নি বলেন, অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা বিনিয়োগকে নিরুৎসাহিত করেছে এবং প্রবৃদ্ধি ব্যাহত করেছে। তাই নতুন গঠিত “মেজর প্রজেক্টস অফিস” দ্রুত প্রকল্প অনুমোদন, অর্থায়ন সহজীকরণ এবং বিনিয়োগ সুরক্ষায় কাজ করবে।

তিনি আরও জানান, এলএনজি উৎপাদন দ্বিগুণ করার পাশাপাশি আর্কটিক অঞ্চলে সর্ব-মৌসুমি বন্দর অবকাঠামো প্রকল্পকেও অগ্রাধিকার দেওয়া হবে। কারণ ওই অঞ্চলে রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পদ প্রতিযোগিতা বাড়ছে।

মার্চে দায়িত্ব নেওয়ার পর থেকেই কার্নি সতর্ক করে আসছেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি কানাডার অর্থনীতিকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করছে। অটো, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন শুল্ক আরোপের ফলে কর্মসংস্থান কমেছে এবং বেকারত্বের হার আগস্টে বেড়ে ৭ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।

কার্নি বলেন, আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা আর ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করতে পারে না। এলএনজি উৎপাদন বাড়িয়ে আমরা শুধু জ্বালানি নিরাপত্তা নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধিরও নতুন দিগন্ত খুলব।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X