কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

চুরি গেল জাদুঘরে রাখা ‘ফেরাউনের’ স্বর্ণের ব্রেসলেট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিশরের রাজধানী কায়রোর একটি জাদুঘর থেকে প্রায় তিন হাজার বছর পুরোনো একটি স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়ে গেছে। ফেরাউন আমেনেমোপের ব্রেসলেট ছিল এটি, যা ল্যাপিস লাজুলি পাথর দিয়ে সজ্জিত ছিল। ঘটনার পর থেকেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ জাদুঘরের পুনর্নবীকরণ ল্যাবরেটরিতে এ ব্রেসলেটটি দেখা গিয়েছিল। এই ল্যাবরেটরি থেকেই সেটি নিখোঁজ হয়।

মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই চুরির ঘটনা তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং জনঅভিযোগ দপ্তরের কাছে পাঠানো হয়েছে। পাচার রোধের জন্য দেশের সব বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দর কতৃপক্ষের কাছে ব্রেসলেটের ছবি পাঠানো হয়েছে।

জাদুঘরের মহাপরিচালক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ ব্রেসলেটটির যে ছবি ঘুরছে, সেটি আসলে আসল ব্রেসলেটের ছবি নয়। এটি জাদুঘরের আরেকটি প্রদর্শনী ব্রেসলেটের ছবি। এই ভুল ছবির কারণে জনমনে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে।

ঐতিহাসিকদের তথ্য মতে, ব্রেসলেটটির মালিক ছিলেন ফেরাউন আমেনেমোপ, যিনি খ্রিষ্টপূর্ব ১০৭৬ থেকে ৭২৩ সালের মধ্যে ২১তম রাজবংশের শাসক ছিলেন। প্রথমে সাধারণ কক্ষে তাকে দাফন করা হলেও পরবর্তী সময়ে শক্তিশালী শাসক প্রথম পসুসেনেসের পাশে দ্বিতীয়বারের মতো দাফন করা হয়। তার সমাধি ১৯৪০ সালে আবিষ্কৃত হয়েছিল।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ব্রেসলেটটি চুরি হয়ে আন্তর্জাতিক কালোবাজারে চলে যেতে পারে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক প্রত্নতত্ত্ববিদ ক্রিস্টোস সিরোজিয়ানিস এই ধরনের ঘটনার জন্য অবৈধ প্রত্নসম্পদ ব্যবসায়ীদের দায়ী করেছেন। তিনি মনে করেন, চোরাকারবারিরা হয়ত ব্রেসলেটটি পাচার করবে, গলিয়ে ফেলবে, বা কোনো ব্যক্তিগত সংগ্রাহকের কাছে তুলে দেবে। তবে এমনও হতে পারে যে, কদিন পর এটি জাদুঘরের আশপাশে ফেলে রাখা অবস্থায় উদ্ধার হবে।

এ ঘটনার পর মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে, পুনর্নবীকরণ ল্যাবের সব প্রত্নবস্তু বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তালিকাভুক্ত ও পর্যালোচনা করা হবে। গত বছরও দুটি চোরাচালানকারীকে আটক করা হয়েছিল, যারা শত শত প্রত্নসম্পদ পাচারের চেষ্টা করছিল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X