কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ
গাজা যুদ্ধ

ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা ঘোষণা স্পেনের

স্পেনের পতাকা। ছবি : সংগৃহীত
স্পেনের পতাকা। ছবি : সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে স্পেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্ভো এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র আমদানি-রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি স্পেনের ভূখণ্ড বা বন্দর ব্যবহার করে সামরিক কাজে লাগতে পারে এমন জ্বালানি বা উপকরণ পরিবহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কুয়ের্ভো বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও জোরদার করা হলো। তিনি স্পষ্ট করে জানান, স্পেন ইসরায়েলি দখলকৃত বসতিগুলো থেকে উৎপাদিত কোনো পণ্য আমদানি করবে না। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী এসব বসতি অবৈধ উল্লেখ করে তিনি বলেন, এই পদক্ষেপ মানবাধিকার রক্ষা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠার স্পষ্ট বার্তা বহন করছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এরই মধ্যে গাজায় চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি গত বছর থেকেই কার্যকর থাকা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞাকে আরও আইনগতভাবে শক্তিশালী করার ঘোষণা দেন।

এ ছাড়া, গত বৃহস্পতিবার স্পেনের অ্যাটর্নি জেনারেল জানান, দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সঙ্গে সমন্বয় করে গাজায় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করবে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X