স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল : টাকা পরিশোধ না করা ১৮ দলের নাম প্রকাশ করল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ‍ছবি : সংগৃহীত

নির্বাচনের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (২২ সেপ্টেম্বর)। সভা শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও বিসিবির আইন উপদেষ্টা মাহিন রহমান। ক্রিকেট বোর্ড সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেন তারা।

আগামী তিন বছরের জন্য বিপিএলে যুক্ত হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি)। আর পূর্ণনির্ধারিত সময় অনুযায়ী ডিসেম্বর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবি সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

বিপিএল নিয়ে তিনি বলেন, ‘আমরা টার্গেট করছি বিপিএল ডিসেম্বর-জানুয়ারিতে করার। এ বিষয়ে অনেক কাজ বাকি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী বোর্ড। আপনারা জানেন, এটি ছিল আমাদের শেষ বোর্ড মিটিং। তবে বলা যায়, প্রস্তুতির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন বাকি সবকিছু নির্ধারণ করবে নতুন বোর্ড।'

বিপিএলের খেলাপকারী দলের বকেয়া অর্থ নিয়ে মিঠু বলেন, 'আমাদের টোটাল আউটস্ট্যান্ডিং আছে প্রায় ৪০ কোটি। আপনারা জানেন আমরা একটা বিপিএলের খেলাপকারীর তালিকা দিতে চেয়েছিলাম, যাদের সঙ্গে আমাদের সালিশ শুরু হয়ে গেছে, চলছে।'

যে ফ্র্যাঞ্চাইজিদের কাছে টাকা পাওনা তাদের নাম প্রকাশ করে বিসিবির এই পরিচালক বলেন, 'বরিশাল বার্নার্স, চিটাগাং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা রয়্যাল, দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টার, বরিশাল বুলস, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট সানরাইজার্স, ঢাকা ডমিনেটর্স, দুরন্ত ঢাকা, দুর্বার রাজশাহী এবং ডেল্টা স্পোর্টস (যা চিটাগাং-এর ছিল)—সব মিলিয়ে আমাদের মোট ১৮টি দল। এ পর্যন্ত বিপিএলে এই ১৮টি দলই ডিফল্টার হয়েছে। এদের বিরুদ্ধে আমাদের আরবিট্রেশন প্রক্রিয়া চলছে।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১১

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১২

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৩

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৬

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১৭

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১৮

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৯

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

২০
X