নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা, জড়িত আ.লীগ নেতার বাড়িতে ডিম নিক্ষেপ

অভিযুক্ত জাহিদ হাসানের গ্রামের বাড়িতে ডিম নিক্ষেপ করেছেন এনসিপির নেতাকর্মী ও ছাত্র-জনতা। ছবি : কালবেলা
অভিযুক্ত জাহিদ হাসানের গ্রামের বাড়িতে ডিম নিক্ষেপ করেছেন এনসিপির নেতাকর্মী ও ছাত্র-জনতা। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই ঘটনার জেরে অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় পাল্টা ডিম নিক্ষেপ করেছে স্থানীয় এনসিপির নেতাকর্মী ও ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাহিদ হাসানের বাড়ি তেলিপাড়া গ্রামে।

জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন।

ঘটনার জন্য দায়ী হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদ হাসানের নাম উঠে আসে। এরই প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুর জেলা এনসিপির সমন্বয়কারী রুহুল আমিনের নেতৃত্বে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জাহিদ হাসানের শরীয়তপুরের বাড়ির সামনে গিয়ে শেষ হয়, যেখানে তারা বাড়ির দেয়াল ও ফটকে পাল্টা ডিম ছুড়ে প্রতিবাদ জানান।

এর আগে দুপুরের পর থেকে এলাকায় উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X