স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ভারতকে উড়িয়ে ফাইনালের স্বপ্ন বুনতে পারবে টাইগাররা?

আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ‍ছবি : সংগৃহীত
আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা ভারতকে হারিয়ে ফাইনালের স্বপ্ন বোনার দারুণ এক সুযোগের সামনে দাঁড়িয়ে টাইগাররা।

হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে ওঠে বাংলাদেশ। সুপার ফোরেও শুরুটা দারুণ করে টাইগাররা। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে লিটন দাসের দল। এই শ্রীলঙ্কার কাছেই গ্রুপ পর্বে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

আজ ভারতের বিপক্ষে জয় পেলে এশিয়া কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ভারতের বিপক্ষে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবেন মুস্তাফিজরা। এখন পর্যন্ত টুর্নামেন্টে সেরা বোলিং পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। তাই মাঠে নামার আগে মানসিকভাবে চাঙ্গা থাকবে তারা।

টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দুবারসহ চারটি ম্যাচ জিতেছে ভারত। ভারতের এমন দারুণ ফর্মে চিন্তিত নন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, যে কোনো দলের কাছেই হারতে পারে ভারত।

সিমন্স বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কী করেছে, সেটি নিয়ে চিন্তিত নই। এটি নতুন ম্যাচ। এ ম্যাচ নিয়ে আমরা ভাবছি। সাড়ে তিন ঘণ্টার ম্যাচে যতটা সম্ভব নিজেদের সেরাটা খেলব এবং ভারতের পরিকল্পনা নষ্ট করে দিয়ে ম্যাচ জয়ের চেষ্টা করব।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র একবার জয় পেয়েছে টাইগাররা। ২০১৯ সালে ভারত সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ মাত্র দুবার জিতেছে এবং ১৩ বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়ার কাপে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক লিটন দাস ইনজুরিতে পড়লেও তার খেলা নিয়ে সংশয় নেই। টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন। ৪ ইনিংসে ১১৯ রান করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X