রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

‘সংখ্যালঘুদের প্রতি সহযোগিতার মনোভাব বাংলাদেশের মতো কোথাও নেই’

রাজশাহী নগরের ধর্মসভায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। ছবি : কালবেলা
রাজশাহী নগরের ধর্মসভায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। ছবি : কালবেলা

র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেছেন, বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি সহযোগিতার মনোভাব নেই।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী নগরের ধর্মসভায় পূজামণ্ডপ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারেন। বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি এত বেশি সহায়তা এবং সহযোগিতার মনোভাব আছে বলে আমি মনে করি না। গতবার মাদ্রাসার ছাত্ররাও মণ্ডপ পাহারা দিয়েছে। এর তো তুলনা হয় না।

র‌্যাব-৫-এর আওতাধীন পাঁচ জেলায় দুই হাজারেরও অধিক পূজামণ্ডপ রয়েছে। সব মণ্ডপের সভাপতি-সম্পাদকের সঙ্গে র‌্যাবের যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ষষ্ঠী পূজার আগে এখন প্রতিমা নির্মাণের জায়গাগুলোতে গোয়েন্দা নজরদারি রয়েছে। পাঁচটি জেলার প্রতিটি মণ্ডপের সভাপতি-সম্পাদকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। টহল টিম যাচ্ছে।

দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের হুমকি নেই জানিয়ে র‌্যাব অধিনায়ক বলেন, ষষ্ঠী পূজা থেকে মণ্ডপ এবং রাস্তাগুলোতে বিশেষ নজরদারি থাকবে। শুধু র‌্যাবই নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সভা করা হয়েছে। এ বছরও অনেক ভালো পরিকল্পনা করা হয়েছে। হুমকি পর্যবেক্ষণ করেছি। বিশেষ কোনো হুমকি নেই। তার পরও আমরা নিরাপত্তাব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করি।

মাসুদ পারভেজ বলেন, দুর্গাপূজার উৎসব কিন্তু শুরু হয় রাজশাহীর তাহেরপুরে। তাই রাজশাহীর দুর্গাপূজায় বিশেষ তাৎপর্য থাকে। এখানে আরও উৎসবমুখর পরিবেশে পূজা পালিত হয়। আমরা সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করব। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক অশোক কুমার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্যকুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X