কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ত্বক ও চুলের যত্নে তিন পাতার জাদু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরেও আসে নানা পরিবর্তন। বিশেষ করে ত্বক ও চুল হয়ে পড়ে বেশি সংবেদনশীল—দেখা দেয় চুলকানি, র‍্যাশ, সংক্রমণ বা চুল পড়ার মতো সমস্যা। ঘাম, ধুলাবালি ও আর্দ্রতার কারণে এই সময়ে ত্বক ও চুলের বাড়তি যত্ন নেওয়া জরুরি হয়ে পড়ে।

এই যত্নে প্রকৃতির উপহার—নিম, তুলসী ও মেহেদি—দারুণ কার্যকর। অ্যান্টিব্যাকটেরিয়াল ও পুষ্টিগুণে ভরপুর এই পাতাগুলো ত্বক ও চুলকে রাখে সুস্থ, পরিষ্কার ও প্রাণবন্ত। চলুন দেখে নেওয়া যাক, কীভাবে এই তিনটি ভেষজ উপাদান সহজেই ঘরে বসেই হতে পারে আপনার রূপচর্চার ভরসা।

ত্বকের যত্নে নিম ও তুলসীর উপকারিতা

বর্ষাকালে ঘাম শরীর থেকে ঠিকমতো শুকায় না। এতে ত্বকে তেলতেলে ভাব, চুলকানি, র‍্যাশ এমনকি ছত্রাকজনিত সংক্রমণ হতে পারে। এ সময় আঁটসাঁট পোশাক পরলে সমস্যা আরও বাড়ে।

এই ধরনের সমস্যা দূর করতে নিমপাতা বা তুলসীপাতা সেদ্ধ করা পানি দিয়ে গোসল করার পরামর্শ দেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা।

নিম ও তুলসী—দুটোতেই রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা ত্বকের জীবাণু দূর করে ও সতেজ রাখে।

নিমপাতার উপকারিতা

- ত্বকে র‍্যাশ, লালচে ভাব ও জ্বালাভাব কমায়

- সংক্রমণ প্রতিরোধে কার্যকর

- ত্বক ঠান্ডা রাখে ও পরিষ্কার রাখে

তুলসী পাতার উপকারিতা

- ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে

- তৈলাক্ত ত্বকে ভারসাম্য আনে

- ত্বক সতেজ রাখে ও ক্লান্ত ভাব দূর করে

চুলের যত্নে মেহেদিপাতার জাদু

বর্ষার আর্দ্রতা চুলের ওপরও খারাপ প্রভাব ফেলে। চুল দুর্বল হয়ে যায়, পড়ে যেতে পারে, এমনকি খুশকির সমস্যাও বাড়ে। এই সময় চুলের যত্নে মেহেদিপাতা হতে পারে প্রাকৃতিক ও নিরাপদ সমাধান।

মেহেদিপাতার উপকারিতা

- রাসায়নিক ছাড়া প্রাকৃতিক রঙ দেয়

- চুল মজবুত করে ও পুষ্টি জোগায়

- খুশকি ও চুলকানি কমায়

- চুলে ঘনত্ব ও উজ্জ্বলতা বাড়ায়

- সব ধরনের চুলে ব্যবহার করা যায়

- চুলের গায়ে প্রাকৃতিক কোটিং তৈরি করে, যা বাইরের ক্ষতি থেকে রক্ষা করে

ব্যবহারবিধি

- নিমপাতা পানিতে সেদ্ধ করে সেই পানি কুসুম গরম অবস্থায় গোসল করুন

- অথবা, নিমপাতা বেঁটে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন, তারপর গোসল করুন

- তুলসীপাতা পানিতে ভিজিয়ে সেই পানি দিয়ে মুখ ধুতে পারেন

- চাইলে তুলসীপাতার চা পান করতে পারেন শরীর ভেতর থেকে পরিষ্কার রাখতে

কোন পাতা কিসের জন্য বেশি উপকারী?

ত্বকে র‍্যাশ, চুলকানি, সংক্রমণ- নিমপাতা

ত্বক তৈলাক্ত বা নিস্তেজ- তুলসীপাতা

চুল পড়ে, খুশকি বা চুল পাতলা হয়ে যাচ্ছে- মেহেদিপাতা

সতর্কতা

নিম, তুলসী বা মেহেদিপাতা ব্যবহারের আগে দেখে নিন, আপনার এতে অ্যালার্জি হয় কি না। প্রথমে হাতের এক কোণে অল্প পরিমাণ লাগিয়ে পরীক্ষা করুন। সমস্যা না হলে নিয়মিত ব্যবহার করুন।

এই তিনটি পাতার নিয়মিত ব্যবহার বছরজুড়েই আপনার ত্বক ও চুলকে রাখবে সুস্থ, সুন্দর ও প্রাকৃতিকভাবে ঝলমলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X