কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ টেনে দিল সৌদি, ক্রস করলেই ব্যবস্থা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলকে একটি বার্তা দিয়েছে সৌদি আরব। তাতে বলা হয়েছে, পশ্চিম তীর দখলদারদের জন্য রেড লাইন। এটি ক্রস করলেই সব ধরনের ব্যবস্থা নেবে সৌদি। খবর রয়টার্স ও দ্য টাইমস অব ইসরায়েলের।

রোববারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বর্তমান ধারার প্রতিক্রিয়ায় পশ্চিম তীরের যে কোনো অংশকে সংযুক্ত করলে সব ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব পড়বে।

রিয়াদ কী পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করেনি। তবে সৌদি-ইসরায়েলি স্বাভাবিকীকরণের সম্ভাবনাকে মৃত ঘোষণা করতে পারে রিয়াদ। অথবা আবারও ইসরায়েলি বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিতে পারে। ২০২২ সাল থেকে ইসরায়েল সৌদির আকাশসীমা ব্যবহার করে আসছে।

ধারণা করা হচ্ছে, পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্তিকরণ দুই দেশের মধ্যে আন্ডার দ্য রাডার নিরাপত্তা এবং বাণিজ্য সম্পর্কের ক্ষতি করতে পারে। শুধু তাই নয়, রেড লাইন অতিক্রম করলে আব্রাহাম চুক্তি ঝুঁকিতে পড়বে। এ চুক্তি ব্যর্থ হলে আবার আরব-ইসরায়েল যুদ্ধের শঙ্কা থাকে।

সৌদির আগেই সংযুক্ত আরব আমিরাত সতর্ক করে দিয়েছে, পশ্চিম তীর ইসরায়েলি সংযুক্তিকরণই সর্বশেষ রেড লাইন। এটি আব্রাহাম চুক্তিকে বিপন্ন করবে এবং আঞ্চলিক সম্পর্কের প্রচেষ্টা বন্ধ করবে।

এদিকে পশ্চিমা দেশগুলোর মতো সকল দেশের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সোমবার জাতিসংঘের এক সম্মেলনে এ আহ্বান জানান।

প্রিন্স ফয়সাল বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের ঐতিহাসিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে এ বছর স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েও একই সিদ্ধান্ত নিয়েছিল। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, শিগগিরই আরও কিছু ইউরোপীয় দেশ এই ধারায় যুক্ত হবে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X