শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বর্বরতা নিয়ে জাতিসংঘে ক্ষোভ ঝাড়লেন বিশ্বনেতারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর সম্মিলিত শাস্তি কোনোভাবেই ন্যায্য হতে পারে না।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের উদ্বোধনী ভাষণে গুতেরেস জানান, গাজার মানবিক সংকট এখন তৃতীয় বছরে প্রবেশ করেছে এবং মৃত্যুর সংখ্যা ও ধ্বংসযজ্ঞ অন্য যেকোনো সংঘাতকে ছাড়িয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক আদালতের (আইসিজে) নির্দেশনা উপেক্ষা করেই গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। দ্রুত এসব আদেশ কার্যকর করার আহ্বান জানান তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে গাজায় চলমান ঘটনাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেন। তিনি ইসরায়েলি সরকারকে দায়ী করে অপরাধীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

এরদোয়ান বলেন, বিশ্বের চোখের সামনে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা হচ্ছে, শিশুরা হত্যা হচ্ছে অথচ আন্তর্জাতিক সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি গাজার ভয়াবহ ছবি প্রদর্শন করে উল্লেখ করেন, এ ভূমি এখন আর মানুষের জন্য নয়, এমনকি পশুপাখি কিংবা উদ্ভিদের জন্যও বাসযোগ্য নয়।

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বলেন, শান্তি আসবে যখন ফিলিস্তিনি ও ইসরায়েলিরা পাশাপাশি বসবাস করতে পারবে। তিনি গাজার ওপর দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলাকে ‘নির্দয়’ আখ্যায়িত করে জেরুজালেমে চলমান লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানান।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা পরিস্থিতিকে ‘অন্যায্য গণহত্যা’ হিসেবে বর্ণনা করেন। তিনি সতর্ক করে বলেন, ফিলিস্তিনিরা বিলুপ্তির মুখে দাঁড়িয়ে আছে এবং কেবল একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তারা টিকে থাকতে পারবে।

লুলা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাজার হাজার নারী-শিশু গাজার মাটিতে সমাহিত হয়েছে, তাদের সঙ্গেই কবর দেওয়া হয়েছে আন্তর্জাতিক আইন ও পশ্চিমা নৈতিকতার ভ্রান্ত ধারণাকে। তিনি অভিযোগ করেন, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং বাস্তুচ্যুতির প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

লুলা আরও দুঃখ প্রকাশ করেন বলেন, আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এ অধিবেশনে ফিলিস্তিনের আসন গ্রহণে অনুমতি দেয়নি। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যাবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১০

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১১

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১২

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৩

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৪

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৫

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৬

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৭

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৮

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৯

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

২০
X