কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কিত বিচারে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিতর্কিত বিচারের মাধ্যমে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার দণ্ড কার্যকরের পর দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এ তথ্য জানায়। তাদের বিরুদ্ধে কয়েক বছর আগে চার নিরাপত্তা কর্মী এবং একজন ধর্মীয় ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে।

রয়টার্স জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের খোররামশাহরে সশস্ত্র ও বোমা হামলা চালানোর অভিযোগে ছয়জন জাতিগত আরব বিচ্ছিন্নতাবাদীকে দোষী সাব্যস্ত করা হয়। ওই হামলায় চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছিলেন। সপ্তমজন সামান মোহাম্মদী খিয়ারেহ একজন কুর্দি। ২০০৯ সালে কুর্দিশ শহর সানন্দজে সরকারপন্থী সুন্নি মামুস্তা শেখ আল-ইসলামকে হত্যার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

মিজান বলেছে, এই ব্যক্তিদের ইসরায়েলের সাথে সম্পর্ক ছিল। তবে এই অভিযোগটি অধিকার গোষ্ঠীগুলো অস্বীকার করে বলেছে, তেহরান নিয়মিতভাবে জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে ভিন্নমত পোষণকারীকে স্বদেশী না বলে বিদেশী-সমর্থিত হিসেবে চিত্রিত করে আসছে। মূলত ট্যাগিংয়ের মাধ্যমে সরকার বিরোধীদের হত্যা জায়েজ করতেই এ কৌশল অবলম্বন করা হয়।

বিশেষ করে মোহাম্মদী খিয়ারেহের মামলা নিয়েও প্রশ্ন উঠেছে। হত্যার সময় তার বয়স মাত্র ১৫ বা ১৬ বছর ছিল। ১৯ বছর বয়সে গ্রেপ্তার করা হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর করার আগে এক দশকেরও বেশি সময় ধরে তাকে আটক রাখা হয়েছিল।

অধিকার কর্মীরা বলেছেন, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে নির্যাতনের মাধ্যমে সংগৃহীত স্বীকারোক্তির উপর নির্ভর করে। এ ধরনের অনুশীলন ইরানি আদালতগুলোতে নিয়মিতভাবে হয়ে আসছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ইরানি কর্তৃপক্ষ ২০২৫ সালে এ পর্যন্ত ১,০০০ জনেরও বেশি লোককে মৃত্যুদণ্ড দিয়েছে। কমপক্ষে ১৫ বছরের মধ্যে রেকর্ডকৃত সর্বোচ্চ বার্ষিক সংখ্যা এটি। তাদের প্রায় সবাইকে ইসরায়েলের এজেন্ট বা বিদেশি শক্তির সঙ্গে সম্পর্কের অভিযোগে অভিযুক্ত করা হয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১০

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১১

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১২

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৩

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৪

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৫

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৬

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৭

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৮

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১৯

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

২০
X