কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মা ও প্রেমিকাকে হারিয়ে নিজেকে শেষ করলেন ইসরায়েলি যুবক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রেমিকাকে হারিয়ে আত্মহত্যা করেছেন এক ইসরায়েলি যুবক। দুই বছর আগে ইসরায়েলের নোভা সঙ্গীত উৎসবে ঘটে যাওয়া সেই ভয়াবহ হামলার দ্বিতীয় বার্ষিকীর কয়েকদিন পর, গত শুক্রবার (১০ অক্টোবর) নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন ২৮ বছর বয়সী রোই শালেভ।

ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, নেতানিয়ার কাছে একটি হাইওয়ে এক্সিটে জ্বলন্ত গাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মৃত্যুর কিছু আগে শালেভ একটি গ্যাস স্টেশনে গাড়িতে জ্বালানি নিচ্ছিলেন।

আত্মহত্যার আগে ইনস্টাগ্রামে একটি হৃদয়বিদারক বার্তা দিয়ে যান তিনি। সেখানে লেখেন, আমি সত্যিই দুঃখিত। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমি ভেতরে ভেতরে জ্বলছি, আর তা ধরে রাখতে পারছি না। আমি বেঁচে আছি, কিন্তু ভেতরে আমি ইতিমধ্যেই মৃত।

২০২৩ সালের ৭ অক্টোবর রে’ইম এলাকার নোভা উৎসবে হামলার সময় শালেভ এবং তার প্রেমিকা ম্যাপাল অ্যাডাম ট্রাকের নিচে লুকিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছিলেন। তারা মৃতের ভান করে ছিলেন, কিন্তু কাছ থেকে গুলিতে মারা যান ম্যাপাল। শালেভও দুবার গুলিবিদ্ধ হয়েছিলেন, তবে প্রাণে বেঁচে যান।

এক বছর পর এক সাক্ষাৎকারে শালেভ বলেছিলেন, আমরা একে অপরকে ভালোবাসি বলেছিলাম, তারপর চোখ বন্ধ করেছিলাম। কয়েক মিনিট পর আমি চোখ খুলে দেখি, ম্যাপাল আমার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার হৃদয়ে গুলি লেগেছিল।

সংবাদমাধ্যমটি আরও জানায়, হামলার কয়েকদিন পরই শালেভের মা-ও আত্মহত্যা করেন। তার গাড়িতেও আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিলেন তিনি।

উৎসবে নিহতদের পরিবারের সংগঠন নোভা ট্রাইব কমিউনিটি এক বিবৃতিতে বলেছে, রোই শালেভ ছিলেন আমাদের কমিউনিটির মেরুদণ্ড। তার মৃত্যু আমাদের জন্য অকল্পনীয় এক শোকের খবর।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X