কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর পেল ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধের কারণে দুই বছর বন্ধ থাকার পর আমেরিকান এয়ারলাইন্স ইসরায়েলকে সুখবর দিল। এয়ারলাইন্সটি নিউইয়র্ক থেকে তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিসেবা পুনরায় চালু করতে যাচ্ছে। আগামী বছরের ২৮ মার্চ থেকে এ সেবা নতুন করে শুরু হবে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ওই সময় নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ইসরায়েলে প্রতিদিন বিমান চলাচল করবে। ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭-২০০ইআর বিমান। মার্কিন বিমান সংস্থাটি ই-মেইলে এক বিবৃতিতে জানিয়েছে, টিকিট বিক্রি শুরু হবে চলতি বছরের ২৭ অক্টোবরের মধ্যে।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হয়। ২৪ ঘণ্টার ব্যবধানে সেই যুদ্ধ একতরফা গণহত্যায় রূপ নেয়। পরিস্থিতি ঘোলাটে হলে আমেরিকান এয়ারলাইন্স তেলআবিবগামী এবং সেখান থেকে সব ফ্লাইট পরিসেবা স্থগিত করে। যুদ্ধের সময় অন্যান্য বিদেশি বিমান সংস্থাও বারবার ইসরায়েলে এবং সেখান থেকে তাদের ফ্লাইট বাতিল ও পুনরায় চালু করেছে।

মার্কিন অপর এয়ারলাইন্সগুলোর মধ্যে ইউনাইটেড এয়ারলাইন্স জুলাই মাসে তেল আবিবে সরাসরি ফ্লাইট পুনরায় শুরু করে। এ ছাড়া বিমান সংস্থা ডেল্টা ১ সেপ্টেম্বর থেকে তেলআবিব এবং নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের মধ্যে তাদের রুট পুনরায় চালু করে। বর্তমানে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করে আসছে সংস্থাটি।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X