কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:২০ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

কন্যার নাম ‘কুর্দিস্তান’ রেখে ফিলিস্তিনি বাবার বার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় এক ফিলিস্তিনি বাবা তার নবজাতক কন্যার নাম রেখেছেন কুর্দিস্তান। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা জানাতে এ নামকরণ করেন তিনি। মঙ্গলবার (১৮ নভেম্বর) শাফাক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মোহাম্মদ খালেদ আল–হাবল জানান, যুদ্ধের মধ্যে তিনি তার সন্তানের পূর্বনির্ধারিত নাম পরিবর্তন করে ‘কুর্দিস্তান’ রাখার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, গত কয়েক মাসে কুর্দিস্তান অঞ্চল থেকে যে বিপুল সহায়তা এসেছে, তা তার মনে গভীর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, যখন অনেকেই আমাদের পাশে দাঁড়ায়নি, কুর্দিস্তান তখন আমাদের পাশে ছিল।

সহায়তার মধ্যে ছিল—খাদ্য, পানি, পোশাক, আর্থিক সহযোগিতা, অনাথ শিশুদের স্পনসরশিপ এবং বাস্তুচ্যুত পরিবারের জন্য জরুরি সেবা।

আল–হাবল আরও জানান, নামটিকে কেউ কেউ অস্বাভাবিক মনে করলেও বেশিরভাগ মানুষই তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X