পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

ওসির সঙ্গে দেখা করতে বেরিয়ে নিরুদ্দেশ, ৩৩ বছর পর ফিরলেন মোবারক

বৃদ্ধ মোবারক। ছবি : কালবেলা
বৃদ্ধ মোবারক। ছবি : কালবেলা

থানার ওসির বদলি হয়ে গেছেন—তার সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন মোবারক। সেই যে গেলেন, তারপর আর কোনো খবর নেই। এরপর কেটে গেছে তিন দশকের বেশি সময়। একপর্যায়ে তার ফেরার আশা ছেড়ে দিয়ে পৌরসভা থেকে মৃত্যুসনদও সংগ্রহ করে পরিবার; কিন্তু ৩৩ বছর হঠাৎ মোবারকের বাড়িতে বাঁধাভাঙা আনন্দ-উচ্ছ্বাস। এ মুহূর্তের উপলক্ষ একটাই—মোবারক ফিরেছেন!

অবাক করা এ ঘটনা ঘটেছে ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কোলাপাড়া গ্রামে। মোবারক হোসেনের বাড়ি পরশুরামের কলেজ রোডে। তার দুই সংসার রয়েছে, প্রথম স্ত্রীর ৫ ছেলে ও ২ মেয়ে, দ্বিতীয় স্ত্রীর ৩ ছেলে ও ২ মেয়ে। তিন দশকের বেশি সময় আগে নিরুদ্দেশ হওয়া মোবারক হোসেন ফিরে এসেছেন ৮৫ বছর বয়সে। এতদিন পর তাকে পেয়ে আপ্লুত পরিবারের সদস্যরা।

জানা গেছে, মোবারক ১৯৯২ সালে একদিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। দীর্ঘদিন চেষ্টার পর কোনো সন্ধান না পেয়ে পরশুরাম পৌরসভা থেকে মোবারকের নামে একটি মৃত্যুসনদও সংগ্রহ করে তার পরিবার।

মোবারকের বড় ছেলে জামাল উদ্দিন বলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রাজবাড়ী এলাকায় এক এনজিও কর্মীর মাধ্যমে বাবার খোঁজ পাই। ওই এনজিওকর্মী আগে পরশুরামে ছিলেন। তিনি বাবা নিখোঁজের বিষয়টি জানতেন।

মোবারকের বড় মেয়ে মঞ্জু আক্তার বলেন, ‘বাবা নিখোঁজ হওয়ার দিন বাড়ি থেকে বের হ‌ওয়ার সময় বলেছিলেন ওসি বাহার ভাই বদলি হয়ে গেছে, তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। এরপর আর কোনো খোঁজ পাইনি। এত বছর পর বাবাকে ফিরে পেয়ে আমরা খুবই আনন্দিত।’

বড় ছেলে জামাল উদ্দিন আরও বলেন, বাবাকে অনেক খোঁজাখুঁজি করেছি। একপর্যায়ে আমরা আশা ছেড়ে দিয়েছিলাম, ধারণা করেছিলাম বাবা বেঁচে নেই। এখন বাবাকে ফিরে পেয়েছি, এটা আল্লাহর রহমত। তার শারীরিক অবস্থা খুবই খারাপ, এখন চিকিৎসা চলছে।

প্রতিবেশী কবির আহাম্মদ বলেন, মোবারক হোসেনের দুই সংসার ছিল। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। একদিন হঠাৎ পরিবারের সদস্যদের থানার ওসির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যান। তারপর থেকে তার সন্তানরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। দীর্ঘ ৩৩ বছর পর সে আবার ফিরে আসায় পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।

পরশুরাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক এনাম বলেন, বিষয়টি তার জানা ছিল। তিনি দায়িত্বে থাকাকালে পরিবারের সদস্যরা জানিয়েছিলেন মোবারক হোসেন মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X