কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা ইউরোপের নেই : ইইউ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউরোপ রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলা ঠেকানোর মতো সক্ষমতা রাখে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিয়ুস। সোমবার (১৭ নভেম্বর) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

কুবিলিয়ুস বলেন, ইউরোপকে এখনই ইউক্রেনের যুদ্ধ–অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে এবং কিয়েভের ড্রোন–বিষয়ক সক্ষমতাকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করতে হবে। তা না হলে এটি হবে ঐতিহাসিক ভুল।

তিনি আরও বলেন, আমরা রাশিয়ার ড্রোন শনাক্ত ও নিষ্ক্রিয় করার মতো প্রস্তুত নই। রাশিয়া খুব দ্রুত শিখছে—আর আমরা কি করছি?

ইইউ কমিশনারের মতে, ভবিষ্যতের যুদ্ধ ট্যাংক ও কামান দিয়ে নয়; বরং ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়েই সিদ্ধান্ত হবে। তাই পূর্ব ইউরোপ ও বাল্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের বর্তমান চিত্রেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাই মূল বৈশিষ্ট্য হয়ে উঠেছে। দুপক্ষই নিয়মিতভাবে সামরিক ও বেসামরিক স্থাপনায় আকাশপথে আক্রমণ চালাচ্ছে, আর স্থল অভিযান তুলনামূলকভাবে কমেছে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X