মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

অধিকৃত অঞ্চলের কয়লা তুরস্কে বিক্রি করছে রাশিয়া

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইউক্রেনের অধিকৃত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল থেকে এক কোটি ৪৩ লাখ মার্কিন ডলারের কয়লা তুরস্কের কাছে বিক্রি করেছে রাশিয়া। রুশ কাস্টমস বিভাগের নথিপত্র বিশ্লেষণ করে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রুশ কাস্টমসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই দুই অঞ্চল থেকে এক লাখ ৬০ হাজার ৪০০ টন কয়লা তুরস্কে রপ্তানি করেছে রাশিয়া। এ সময়ের মধ্যে তুরস্কে কয়লা পাঠানো তিনটি কোম্পানি রয়টার্সকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

অধিকৃত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের সঙ্গে বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করলেও এমন কোনো পদক্ষেপ নেয়নি তুরস্ক। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করবে এমন কোনো কার্যক্রম থেকে বিরত থাকতেও কোম্পানিগুলোকে সতর্ক করেছে ওয়াশিংটন।

২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে কিয়েভকে সহায়তা করে আসছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। আর এ জোটের সদস্য তুরস্ক। যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার কথা বলে আসছে আঙ্কারা। এমনকি গত বছর রাশিয়া-ইউক্রেনের মাঝে কৃষ্ণসাগর শস্যচুক্তির মধ্যস্থতা করে দেশটি। এ চুক্তির আওতায় কৃষ্ণসাগর দিয়ে বিনা বাধায় বিশ্ববাজারে পণ্য-শস্য রপ্তানি করে আসছিল ইউক্রেন। যদিও দাবি-দাওয়া পূরণ না হওয়ায় গত মাসে এ চুক্তি থেকে বেরিয়ে যায় মস্কো।

রয়টার্স বলছে, ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে অন্তত ১০টি কোম্পানি তুরস্কে কয়লার চালান পাঠিয়েছে। এই দুই অঞ্চল থেকে কয়লা আমদানির সবচেয়ে বড় গন্তব্য তুরস্ক। এ সময়ের মধ্যে এই দুই অঞ্চরের মোট রপ্তানিকৃত কয়লার ৯৫ শতাংশ গেছে দেশটিতে। এসব কোম্পানি রাশিয়া ও অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে নিবন্ধিত।

এ বিষয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় ও শুল্ক অধিদপ্তরের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের রুশ কর্মকর্তা এবং ইউক্রেনীয় সরকারও কোনো মন্তব্য করেনি।

তুরস্কে কয়লা পাঠানোর বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘আমরা এই ধরনের বাণিজ্য প্রতিবেদনের বিষয়ে অবগত। তবে আমরা আপনার সুনির্দিষ্ট কোনো ফল সম্পর্কে মন্তব্য করতে পারি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X