কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

‘ইরানে নতুন হামলার বিষয়ে’ ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উৎপাদন বাড়াচ্ছে—এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করার পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের বরাতে রয়টার্স জানায়, চলতি বছরের মাঝামাঝি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় সম্প্রসারণ করছে বলে মনে করছে তেল আবিব।

এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টাকে তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখছেন। একই সঙ্গে দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র পুনর্গঠনের বিষয়েও উদ্বেগ রয়েছে।

সূত্রগুলো জানায়, ২৯ ডিসেম্বর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এসব উদ্বেগ তুলে ধরতে পারেন নেতানিয়াহু। তিনি ট্রাম্পকে বোঝাতে চাইবেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ শুধু ইসরায়েলের জন্য নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্যও ঝুঁকিপূর্ণ।

এ প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আনতে পারেন নেতানিয়াহু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X