কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের গাজা প্যানেল নিয়ে ইসরায়েলের আপত্তি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা তদারকির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘বোর্ড অব পিস’-এর অধীন গাজা প্যানেলের সদস্য তালিকা নিয়ে আপত্তি জানিয়েছে ইসরায়েল। খবর এএফপির।

শনিবার (১৭ জানুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, এই প্যানেল গঠনের বিষয়ে ইসরায়েলের সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি।

হোয়াইট হাউস শুক্রবার ‘গাজা এক্সিকিউটিভ বোর্ড’ নামে প্যানেলটির ঘোষণা দেয়। এতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও কাতারের একজন কর্মকর্তার অন্তর্ভুক্তি নিয়ে ইসরায়েল অসন্তোষ প্রকাশ করেছে।

ট্রাম্প নিজেকে ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান ঘোষণা করেছেন। এ বোর্ডে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মনোনীত করা হয়েছে।

এদিকে মিসর, তুরস্ক, কানাডা ও আর্জেন্টিনার নেতাদেরও বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি কমিটি কায়রোতে গাজা শাসনব্যবস্থা নিয়ে বৈঠক শুরু করেছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এই বোর্ডকে ইসরায়েলের স্বার্থরক্ষাকারী বলে সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্র বলেছে, গাজা পরিকল্পনা এখন যুদ্ধবিরতির পরবর্তী ধাপে প্রবেশ করেছে, যেখানে নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো গঠনে জোর দেওয়া হচ্ছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X