কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:৫৭ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলের পদক্ষেপে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

পশ্চিম তীরে হাজার হাজার বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
পশ্চিম তীরে হাজার হাজার বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার বসতি স্থাপনের অনুমতি দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও এ পথে যাচ্ছে দেশটি। এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় চার হাজার ৫৬০টি বসতি অনুমোদনের পরিকল্পনা ইসরায়েলের সুপ্রিম প্ল্যানিং কাউন্সিলের এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল। আগামী সপ্তাহে এ কাউন্সিলের বৈঠক হবে। এর মধ্যে চূড়ান্ত অনুমোদনের জন্য রয়েছে এক হাজার ৩৩২টি বসতি।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ বলেছেন, ‘আমরা এই ভূখণ্ডে ইসরায়েলি দখল বন্দোবস্ত করার পাশাপাশি নিয়ন্ত্রণ অব্যাহত রাখব।’

ফিলিস্তিনিরা পশ্চিম তীর এবং গাজা উপত্যকা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তবে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের শান্তি আলোচনা ২০১৪ সাল থেকে স্থগিত রয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ইসরায়েলের পদক্ষেপে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’। বসতি সম্প্রসারণ বন্ধে মার্কিন চাপ থাকা সত্ত্বেও এমন পদক্ষেপকে শান্তির পথে বাধা হিসেবে দেখছে ওয়াশিংটন। উত্তেজনা এড়াতে ইসরায়েলকে সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়েছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X