কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

২ মাস পর নিজেদের আকাশসীমা খুলল কুয়েত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিলো মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েত। এবার প্রায় দুই মাসের অচলাবস্থার পর বন্ধ থাকা নিজেদের আকাশসীমা আবারও চালু করেছে দেশটি। তবে আকাশসীমা খুললেও মেরামতের মাধ্যমে ধাপে ধাপে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। খবর গালফ নিউজের।

শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে বলা হয় , প্রায় দুই মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমা পুনরায় চালু করেছে কুয়েত। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা কুনা জানিয়েছে, ধীরে ধীরে ফ্লাইট চলাচলও শুরু হবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক পরিস্থিতির কারণে সতর্কতামূলকভাবে কুয়েতের আকাশসীমায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। এখন ধাপে ধাপে কার্যক্রম পুনরায় চালুর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার থেকে নির্দিষ্ট কিছু গন্তব্যে ৪ ও ৫ নম্বর টার্মিনাল দিয়ে ফ্লাইট চলাচল শুরু হবে।

কুয়েতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান শেখ হামুদ মুবারক আল সাবাহ বলেন, দেশীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে ফ্লাইট কার্যক্রম চালু করা যায়। তিনি জানান, পরিকল্পিত ধাপে ধাপে ফ্লাইট চলাচল শুরু করার প্রক্রিয়ার অংশ এবং পর্যায়ক্রমে পুরোপুরি স্বাভাবিক কার্যক্রম চালু করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলা ও সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রমে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার মূল্যায়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রযুক্তিগত দলগুলো বিমানবন্দরের কার্যক্রম পুনরুদ্ধারে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করছে।

প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু গন্তব্যে সীমিত পরিসরে ফ্লাইট চালু হবে। প্রতিটি ধাপ পর্যবেক্ষণের মাধ্যমে পরবর্তী ধাপে কার্যক্রমের বিস্তার ঘটানো হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। এরপর ইরান পালটা হামলা হিসেবে অন্যান্য স্থাপনার মতো কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকেও লক্ষ্যবস্তু বানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বোনের গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

৩ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শাকিরার সঙ্গে ছবি তুলতে লাইভ ছেড়ে ছুটলেন সাংবাদিক

সরকারকে সময় দিন : গয়েশ্বর রায়

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

১০

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

১১

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

স্বাস্থ্য খাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ : ডা. রফিকুল 

১৩

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

১৪

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

১৫

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

১৬

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১৮

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১৯

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

২০
X