কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৩:৫৪ এএম
অনলাইন সংস্করণ

এবার ইরানের লাখ লাখ গোলাবারুদ ইউক্রেনে পাঠাল যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে বর্তমানে প্রয়োজনীয় অস্ত্রের সংকটে রয়েছে ইউক্রেন। তাদের সে সংকট কাটাতে সহায়তার অংশ হিসেবে এবার ইরানের কাছ থেকে জব্দ করা প্রায় ১১ লাখ গোলাবারুদ ইউক্রেনে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। খবর রয়টার্স।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জন্য ইরানের পক্ষ থেকে পাঠানো অস্ত্র বছরের পর বছর ধরে জব্দ করে আসছে মার্কিন নৌবাহিনী। এসব অস্ত্র সাধারণত মাছ ধরার ছোট ছোট জাহাজে করে ইয়েমেনে পাঠায় তেহরান।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির দেখভাল করে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বুধবার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা প্রায় ১১ লাখ রাউন্ড গোলাবারুদ ইউক্রেনে পাঠিয়েছে।

ইরানের এসব অস্ত্র মূলত ২০২২ সালের ডিসেম্বরে জব্দ করেছিল মার্কিন নৌবাহিনী। ওয়াশিংটনের দাবি, ইরানের বিপ্লবী গার্ড ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে এগুলো পাঠাচ্ছিল।

যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এসব অস্ত্র ইউক্রেনে পাঠাল যখন দূরপাল্লার অস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দাবি করে আসছে কিয়েভ। ফলে যুক্তরাষ্ট্রের এসব অস্ত্র যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনবে না বলে জানিয়েছে রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X