কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৯:০০ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় মিলিটারি একাডেমিতে ড্রোন হামলায় নিহত বেড়ে শতাধিক

হামলার পর লোকজনের ছোটাছুটি। ছবি : সংগৃহীত
হামলার পর লোকজনের ছোটাছুটি। ছবি : সংগৃহীত

সিরিয়ায় একটি মিলিটারি একাডেমিতে ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে শতাধিকে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২১ জন বেসামরিক লোক ও ১১ জন নারী রয়েছেন।

এর আগে সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-গাবাশ বলেন, নিহতদের মধ্যে ছয় শিশুসহ বেসামরিক নাগরিক এবং সামরিক কর্মী রয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন দায় স্বীকার করেনি। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ হামলার জন্য ‘সন্ত্রাসী সংগঠন’কে দায়ী করা হয়েছে।

পর্যবেক্ষণকারী সংস্থাটি জানিয়েছে, ক্যাডেটদের পরিবারের অংশগ্রহণে একটি স্নাতক অনুষ্ঠানকে লক্ষ্য করে বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়। ধারণা করা হচ্ছে, হোমসের উত্তর-পশ্চিমে বিরোধীদের নিয়ন্ত্রিত একটি এলাকা থেকে এ ড্রোন হামলা করা হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা সেনাবাহিনীর এক বিবৃতি উদ্ধৃত করে বলেছে, বিস্ফোরকবোঝাই একাধিক ড্রোন দিয়ে হোমস মিলিটারি একাডেমিতে হামলা চালানো হয়েছে। দুপুরে সমাবর্তন অনুষ্ঠান শেষ হওয়ার পরপর এই হামলা হয়।

সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র এবং বিরোধী দলগুলোর বিরুদ্ধে দামেস্ক সরকারকে সমর্থনকারী আঞ্চলিক জোটের একটি বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিন্তু হামলার কয়েক মিনিট আগে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ড্রোন হামলার বিষয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X