কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৩:৩৯ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মাত্র ২০ মিনিটে ইসরায়েলে ৫ হাজার রকেট হামলা

ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে হামাস। ছবি : সংগৃহীত
ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে হামাস। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। শনিবার সকালে শুরু হওয়া এসব হামলার প্রথম ২০ মিনিটেই ৫ হাজার রকেট ছোড়ার কথা জানিয়েছে হামাস। ফিলিস্তিনিদের এমন মুহুর্মুহু হামলার পরিপ্রেক্ষেতে দেশে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

আজ শনিবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে এসব রকেট হামলা শুরু করে হামাস। এর কিছুক্ষণ পর হামাসের যোদ্ধারা দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করতে শুরু করে। এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সামরিক যান জব্দ করে তা গাজার দিকে নিয়ে যাচ্ছে। এ ছাড়া প্রায় ৪০ জনের মতো ইসরায়েলি সেনাকে গ্রেপ্তার করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এই অভিযানে হামাসের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের আরেক স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ।

হামাসের মুখপাত্র খালেদ কাদোমি আলজাজিরাকে বলেছেন, দশকের পর দশক ইসরায়েলি দখলদাররা ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা চালাচ্ছে। এসব নৃশংসতার পাল্টা জবাব হিসেবে তারা এ সামরিক অভিযান শুরু করেছে।

তিনি বলেন, আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় যেন গাজায় নৃশংসতা বন্ধ করে। ফিলিস্তিনি জনগণ ও আল-আকসার মতো আমাদের পবিত্র স্থানে নৃশংসতা বন্ধ করে। এসব কারণেই এবারে যুদ্ধ শুরু হলো।

এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হামাসের অব্যাহত হামলায় ছয়জন নিহত হয়েছে। প্রায় ২০০ জন আহত হয়েছে। আহদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামাসের অব্যাহত হামলার পরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এ হামলার জন্য হামাসকে নজিরবিহীন মূল্য দিতে হবে।

এ ছাড়া হামাসকে পাল্টা জবাব দিতে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় অন্তত দুটি বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে এএফপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১০

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১২

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৩

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৪

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৫

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৬

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৭

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৯

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

২০
X