কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:৪১ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ ঘোষণা করল ইসরায়েল

বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করেছে ফিলিস্তিনপন্থি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গাজা উপত্যকা থেকে ইসরায়েলে প্রায় ৫ হাজার রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনার জবাবে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। খবর আলজাজিরার।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলিদের প্রতি দেওয়া এক বার্তায় বলেন, আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। তিনি আরও বলেন, আমরা জিতব। আমাদের শত্রুদের এর জন্য কঠিন মূল্য দিতে হবে। এ সময় তিনি ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা মানার আহ্বান জানান। খবর দ্য গার্ডিয়ানের।

দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের এ হামলার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ইসরায়েলি সশস্ত্র বাহিনীর প্রধান। পরিস্থিতির আলোকে তিনি পাল্টা অভিযানের পরিকল্পনা নিচ্ছেন। এ ঘটনার দায় ও পরিণতি হামাসকে ভোগ করতে হবে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে হামাস ‘গুরুতর’ ভুল করেছে। আইডিএফ সৈন্যরা প্রতিটি অবস্থানে শত্রুর বিরুদ্ধে লড়াই করছে।’

ইসরায়েলের স্বাস্থ্যবিভাগের কর্মীরা জানিয়েছেন, হামাসের এ হামলায় অন্তত এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এএফপি জানিয়েছে, শনিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয়েছে। এ হামলা আধা ঘণ্টা চলমান ছিল।

হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ সংবাদমাধ্যমে এ সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। তিনি ফিলিস্তিনিদের সব জায়গায় যুদ্ধের আহ্বান জানান। এ অভিযানকে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ বলে ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা বলতে চাই যথেষ্ট হয়েছে। পৃথিবীতে দখলদারদের বিরুদ্ধে বিশাল যুদ্ধের দিন আজ। এ সময় সামরিক অভিযান রকেট হামলার সংখ্যা ৫ হাজারের কাছাকাছি বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহন জব্দ করে তা গাজার দিকে নিয়ে যাচ্ছে। এ ছাড়াও প্রায় ৪০ জনের মতো ইসরায়েলি সেনাসদস্যকেও গ্রেপ্তার করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এই অভিযানে হামাসের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের আরেক স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ।

ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আল-ক্বাসাম ব্রিগেডের নিক্ষেপ করা রকেট দেশটির রাজধানী তেল আবিব পর্যন্ত পৌঁছে গেছে।

সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, শনিবার ভোররাতে হামলা শুরু হয়। এর কিছুক্ষণ পর হামাসের যোদ্ধারা দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরায়েলে অনুপ্রবেশ করতে শুরু করে। এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও জানিয়েছে, সীমান্ত দিয়ে বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’ তাদের দেশে ঢুকে পড়েছেন।

ইসরায়েলের হারেৎজ সংবাদপত্রের তেল আবিব প্রতিনিধি উদি মুসকাফ বলেন, অধিকাংশ ইসরায়েলি কেবল হামাসের রকেটকে ভয় করছেন না, ইসরায়েলি বসতিতে হামাস যোদ্ধাদের ঢুকে পড়াও তাদের শঙ্কিত করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X