কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ ও কঠিন যুদ্ধে প্রবেশ করেছে ইসরায়েল : নেতানিয়াহু

ইসরায়েলের  প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে এখনো লড়াই চলছে। হামলা-পাল্টা হামলায় দুই দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন সময় ইসরায়েলিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, দীর্ঘ ও কঠিন যুদ্ধে প্রবেশ করেছে ইসরায়েল। খবর বিবিসির।

গতকাল রাতে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, প্রাণঘাতী হামলার মাধ্যমে হামাস এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে থেকে অধিকাংশ হামাস যোদ্ধাদের নির্মূল করা গেলে আগামী কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধের প্রথম পর্যায় শেষ হবে।

এর আগে হামাসের হামলার পরপর দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছিলেন নেতানিয়াহু। তখন তিনি বলেছিলেন, আমাদের শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা তারা কখনো দেখেনি।

গতকাল শনিবার ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এতে ইসরায়েলে অন্তত ২৫০ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও শত শত মানুষ।

হামাসের এ হামলার জবাবে গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে অন্তত ২৩২ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ জনে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X