কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধে ইসরায়েলের সাদা ফসফরাস ব্যবহার, ঝুঁকিতে বেসামরিক মানুষ

গাজা ও লেবাননে হামলায় ইসরায়েলের সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ। ছবি : এএফপি
গাজা ও লেবাননে হামলায় ইসরায়েলের সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ। ছবি : এএফপি

ফিলিস্তিনের হামলার জবাব দিতে সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে করে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে সেখানকার বেসামরিক লোকজন। হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা তাসনিমের।

সংস্থাটি জানিয়েছে, তারা বুধবার ও বৃহস্পতিবার লেবানন ও গাজায় ইসরায়েলি হামলার ভিডিও যাচাই করেছে। এসব হামলায় সাদা ফসফরাস সমৃদ্ধ গোলাবারুদ ছোড়া হয়েছে। এগুলো দিয়ে গাজার পোর্ট সিটি ও লেবাননের সীমান্তবর্তী এলাকায় হামলা করা হয়েছে। এ ধরনের অস্ত্রের ব্যবহার বেসামরিকদের গুরুতর ও দীর্ঘমেয়াদি ঝুঁকির মধ্যে ফেলবে।

হিউম্যান রাইটস ওয়াচের এমন অভিযোগের বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সাদা ফসফরাস সমৃদ্ধ অস্ত্রের ব্যাপারে তারা অবগত নয়।

সংস্থাটি ইসরায়েলি বাহিনীর হামলার দুটি ভিডিওর সামাজিক যোগোযোগমাধ্যমের লিংক প্রকাশ করেছে। ভিডিওগুলোর মাধ্যমে তারা দাবি করছে, এগুলোতে ১৫৫ মিলিমিটার সাদা ফসফরাসের কামানের গোলা ব্যবহার করা হয়েছে। ধূম্রজাল তৈরি বা কোনো সংকেত পাঠাতে এগুলো ব্যবহার করা হচ্ছে।

মানবাধিকার সংস্থাটি এমন দাবি করলেও এ দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি বার্তাসংস্থা রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১০

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১১

ইসলামে পিতার সম্মান

১২

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৩

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৪

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

১৫

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৬

সুখবর দিলেন সামান্থা

১৭

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৮

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৯

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

২০
X