কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় গাজায় বাস্তুচ্যুত হয়েছে ৪ লাখ মানুষ : জাতিসংঘ

গাজা সীমান্তে ইসরায়েলি সেনারা। ছবি : রয়টার্স
গাজা সীমান্তে ইসরায়েলি সেনারা। ছবি : রয়টার্স

টানা সপ্তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে অবনতি হচ্ছে এলাকায় পরিস্থিতি। যুদ্ধের ফলে গাজায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক কার্যক্রমবিষয়ক অফিস (ওসিএইচএ)। খবর রয়টার্স।

জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধের কারণে গাজার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময়ে অন্তত ২৩ স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন। সংস্থাটি গাজা ও পশ্চিম তীরে মানবিক সহায়তার জন্য ২৯৪ মিলিয়ন ডলার সহায়তার আবেদন জানিয়েছে। এ অঞ্চলের প্রায় অর্ধেক এলাকা খাবার ও ওষুধ সংকটে ভুগছে।

ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাস্তুচ্যুতি লোকের সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে। বর্তমানে ৪ লাখ ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদের তিন ভাগের দুই ভাগ শরণার্থী স্কুলে আশ্রয় নিয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, গত এক সপ্তাহে ২৩ স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন জাতিসংঘের স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাও রয়েছেন।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজার বাসিন্দাদের সরে যেতে সময় বেঁধে দেওয়া হলো। তাদের গাজার উত্তরাঞ্চল থেকে এ সময়ের মধ্যে সরে যেতে হবে।

সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ফিলিস্তিনের হাতে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় আছে। আমরা তাদের সময় বেঁধে দিচ্ছি। এরপর সেখানে আমরা বড় অভিযান করতে যাচ্ছি।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, ইসরায়েলের এ আল্টিমেটামের কারণে এ অঞ্চলের ১১ লাখ অধিবাসীকে সরে যেতে হবে। ইসরায়েলের কাছে এ আল্টিমেটাম প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতিসংঘ। তিনি ইসরায়েলের এ ধরনের আদেশের ফলে ভয়াবহ বিধ্বংসী মানবিক বিপর্যয় ঘটবে বলে মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X