কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১২:৩০ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন ইস্যুতে এবার জরুরি বৈঠকে বসছে ওআইসি

আটদিন পার হলেও গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
আটদিন পার হলেও গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ইস্যু নিয়ে জরুরি বৈঠক ডেকেছে বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সংগঠন ‘অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’ (ওআইসি)। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের পাল্টা হামলার আট দিনের মাথায় গতকাল শনিবার (১৪ অক্টোবর) এ বৈঠক ডাকল সংস্থাটি। খবর এএফপির।

ওআইসির বর্তমান সভাপতি সৌদি আরব। তাদের আহ্বানেই এই জরুরি বৈঠক ডেকেছে সংস্থাটি। আগামী বুধবার (১৮ অক্টোবর) জেদ্দায় সদস্য দেশগুলোর মন্ত্রীপর্যায়ের এই জরুরি বৈঠক হবে। এবারের বৈঠকে গাজা এবং এর আশপাশের এলাকায় (ইসরায়েলের) সামরিক তৎপরতা বৃদ্ধি এবং বর্তমান অবনিতশীল পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করা হবে।

এর আগে গত বুধবার ফিলিস্তিন ইস্যু নিয়ে মিসরের কায়রোতে জরুরি বৈঠক করেছেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক থেকে দখলদার ইসরায়েলকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ এবং ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে আলোচনায় ফিরে আসার আহ্বান জানান তারা। একই সঙ্গে গাজায় চলমান ইসরায়েলি বিমান হামলা অবিলম্বে বন্ধের দাবি জানান তারা।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত বুধবার মিসরের কায়রোতে আরব লিগের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে আরব বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু এবং প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন ও ইসরায়েলের মধ্যে আলোচনা শুরু করার ওপর জোর দেন।

গত শনিবার (৭ অক্টোবর) অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৩০০ জন নিহত হয়েছে। এ হামলার পরপর হামাসকে নির্মূলের অঙ্গীকার করে গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত ২ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১০ হাজার মানুষ। আট দিন পার হলেও গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এবার সেখানে আরও বড় পরিসরে হামলা চালাতে সেনা জড়ো করেছে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেস্টুরেন্টে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

আর্জেন্টিনার পরের ম্যাচ কখন, কোথায়? দেখবেন কীভাবে

বাহরাইনে ড্রোন হামলা চালাল ইরান

প্রযুক্তি কর  / ইউরোপকে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

সারারাত ফ্যান চালিয়ে ঘুমানো কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

হাম সন্দেহে আরও ৬ জনের মৃত্যু

সিঁথি সাহার কণ্ঠ, অলংকারের নাচে মাতাচ্ছে ‘বসন্তের কোকিল’

বাজেটে বৈষম্যের শিকার বরিশালবাসী: আলাল  

বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদেশ

মালয়েশিয়ায় ৪ মাস ধরে বেতনহীন ১০৭ বাংলাদেশি শ্রমিক

১০

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

১১

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ

১২

বিশ্বকাপের নকআউটে ২৮ দল; ১২ দেশের বিদায়, অপেক্ষায় যারা

১৩

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স!

১৪

নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি?

১৫

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইরানের ডিফেন্ডার

১৬

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা

১৭

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র  

১৮

ইউরোপে তীব্র তাপে জীবন বিপর্যস্ত, বেড়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন

১৯

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

২০
X