কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

এবার হজ পালন করবেন ২০ লাখের বেশি মানুষ

এবার হজ পালন করবেন ২০ লাখের বেশি মানুষ

চলতি বছর বিশ্বের ১৬০টির বেশি দেশের ২০ লাখের অধিক মানুষ পবিত্র হজ পালন করবেন। তাদের মধ্যে ১৭ লাখ হজযাত্রী ফ্লাইটের টিকিট রিজার্ভ করেছেন।

পবিত্র হজ উপলক্ষে আজ বুধবার সৌদি আরবে হজযাত্রীদের স্বাগত জানিয়ে একটি ভিডিও পোস্ট করার পর এ তথ্য জানান দেশটির হজ ও ওমরামন্ত্রী ডা. তৌফিক আল-রাবিয়া।

হজ ও ওমরামন্ত্রী বলেন, কিছুদিনের মধ্যে বিশ্বের লাখ লাখ মুসলিম পবিত্র স্থানে লাব্বাইক ধ্বনিতে মুখরিত করবেন। এ বছর ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হজযাত্রীদের সেবা দেবেন। হজ পালনে আল্লাহর অতিথিদের সব ধরনের সহযোগিতা করতে সরকার ও সৌদির জনগণ অংশ নেবে।

এ বছর আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। এরপরের দিন সৌদি আরবে ঈদুল আজহার প্রথম দিন। বাংলাদেশে ঈদুল আজহা হবে ২৯ জুন।

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন হজে যাবেন। তাদের মধ্যে রোববার রাত পর্যন্ত ৯৬ হাজার ৯১৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৭৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ১২১ জন। বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরবে ফ্লাইট যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X