কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের নিউক্লিয়ার ব্রিফকেসে কী আছে?

চীন সফরে  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা গেছে রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস। ছবি : হিন্দুস্তান টাইমস।
চীন সফরে  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা গেছে রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস। ছবি : হিন্দুস্তান টাইমস।

সম্প্রতি চীন সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা গেছে রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস। বিরল এ ব্রিফকেসটি ছাড়া পারমাণবিক হামলায় নির্দেশ দিতে দেওয়া সম্ভব নয়। ফলে এ নিয়ে নানা জল্পনা কল্পনাও তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

পুতিনের পারমাণবিক ব্রিফকেসটি বহন করেন রাশিয়ান নেভির একজন অফিসার। এ ব্রিফকেসকে চেগেট নামে ডাকা হয়। চেগেট ককেশাস পর্বতমালার একটি অংশের নাম। এই ব্রিফকেসটি সবসময়ই প্রেসিডেন্টের সঙ্গে থাকে এবং কদাচিৎ এর ছবি তোলা ও ভিডিও করা হয়।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ জানায়, এমন কিছু সুটকেস আছে যা ছাড়া পুতিনের কোনো সফরই পূর্ণতা পায় না। সম্প্রতি বেইজিংয়ে পুতিনের সঙ্গে থাকা নৌবাহিনীর কর্মকর্তার হাতে নিউক্লিয়ার ব্রিফকেস দেখা যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছেও এমন যন্ত্র রয়েছে। একে ‘নিউক্লিয়ার ফুটবল’ বলে। জানা যায়, এতে এমন কোড রয়েছে যা শুধু প্রেসিডেন্টের কাছে রয়েছে। হোয়াইট হাউসে থাকুন বা না থাকুন এ কোড দিয়ে যে কোনো স্থান থেকে নিউক্লিয়ার মিসাইল ছোড়া সম্ভব। হিন্দুস্তান টাইমস জানায়, এই ব্রিফকেসে প্রেসিডেন্টের সঙ্গে তার সর্বোচ্চ পর্যায়ের জেনারেলদের সঙ্গে নিরাপদ যোগাযোগের লাইন থাকে। এ ছাড়া চরম গোপনীয় কাজবেক ইলেক্ট্রনিক কমান্ডের মাধ্যমে দূরপাল্লার অস্ত্রের নির্দেশনাও দেওয়ার সুযোগ রয়েছে এ ব্রিফকেসে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব দ্য জেনারেল স্টাফের কাছেও এমন ব্রিফকেস রয়েছে। ২০১৯ সালে এমন একটি ব্রিফকেসে সুইচের সারি দেখা যায়। এখানে একটি ‘কমান্ড’ সুইচ রয়েছে। সেখানে আরও সাদা দুইটি সুইচও ছিল। যাদের একটি সাদা (লঞ্চ সুইচ) আরেকটি লাল (ক্যান্সেল সুইচ)। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এবারই প্রথমবারের মতো পুতিন পূর্বেকার সোভিয়েত ইউনিয়নের বাইরের কোনো দেশে সফরে গেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X