মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গোপন উদ্দেশ্যে গাজার আকাশে ২৭ স্যাটেলাইট  

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। চলমান এই সংঘাতে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নির্বিচারে হামলা চালাচ্ছে দেশটি। যুদ্ধের প্রথম দিন থেকেই গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে বিদ্যুৎ, পানি ও খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে তেল আবিব। মানবেতর জীবনযাপন করা গাজাবাসীর ত্রাণ পাওয়ার রাস্তাও আটকে দিয়েছে ইসরায়েল।

হামাসকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার নামে বৃষ্টির মতো বোমা ফেলা হচ্ছে গাজায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল করার আগে কোনোভাবেই থামবেন না তিনি। আর তাই গাজার মসজিদ-গির্জা-হাসপাতালে নির্বিচারে বোমাবর্ষণ করা হচ্ছে। এ ছাড়াও মিসাইল ছোঁড়া হচ্ছে হামাসের সুনির্দিষ্ট অবস্থান লক্ষ্য করে।

ইরানের স্যাটেলাইট ডেটা বিশেষজ্ঞদের বরাত দিয়ে তেহরানভিত্তিক তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, সুনিপুণভাবে হামাস সদস্যদের অবস্থানের তথ্য পেতে যুক্তরাষ্ট্র-ফ্রান্সের সাহায্য নিচ্ছে ইসরায়েল। গাজার বিরুদ্ধে আল-আকসা স্টর্ম অপারেশনের পর প্রথম দিন থেকেই পশ্চিমা দেশগুলো ইমেজিং স্যাটেলাইট ব্যবহার করে গাজা উপত্যকার ওপর নজরদারি চালাচ্ছে। আর নজরদারির সেই তথ্য পাচার করা হচ্ছে তেল আবিবের কাছে।

তথ্য অনুযায়ী, গাজার আকাশে ফ্রান্সের পাঁচটি স্যাটেলাইট অবস্থান নিয়েছে। এই স্যাটেলাইটগুলো দিনে দুবার পুরো গাজা পর্যবেক্ষণ করে। অবিশ্বাস্য কার্যক্ষমতার এই স্যাটেলাইটগুলো মহাকাশ থেকেই ভূমির ৩০ সেন্টিমিটার থেকে দেড় মিটার দূরত্বের যে কোনো কিছুর ছবি তুলতে পারে। ফলে নির্দিষ্ট কোনোকিছুর গতিবিধি নজরে রাখা যায় খুব সহজেই।

অন্যদিকে, ২২টি স্যাটেলাইটের মাধ্যমে সমগ্র গাজা উপত্যকা এবং এর আশপাশের এলাকার ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। হামাসের গতিবিধি জানতে ৮ অক্টোবর থেকে প্রতিদিন একবার করে গাজা এলাকার ছবি তুলছে স্যাটেলাইটগুলো। যদিও ইসরায়েলের নিজস্ব বেশকিছু স্পাই স্যাটেলাইট রয়েছে, কিন্তু তথ্যের দ্রুতপ্রাপ্তির জন্য আমেরিকান এবং ইউরোপীয় স্যাটেলাইটগুলোর ওপর নির্ভর করছে তেল আবিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১০

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১১

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১২

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৩

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৬

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৭

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৮

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

২০
X