কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

কোরআনের আয়াত খোদাই নিয়ে সৌদিতে নতুন নিয়ম

অলঙ্কারে খোদাই করা কারুকাজ। ছবি : সংগৃহীত
অলঙ্কারে খোদাই করা কারুকাজ। ছবি : সংগৃহীত

অলঙ্কার ও স্বর্ণের জিনিসপত্রে কোরআনের আয়াত খোদাই করা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদিআরব। নতুন নির্দেশনায় গহনা ও স্বর্ণালঙ্কারে এ বিষয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে খালিজ টাইমস।

সৌদি আরবের সংবাদমাধ্যম ওকাজ জানিয়েছে, দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জুয়েলারিতে কোরআনের আয়াত খোদাইয়ের এ নির্দেশনার ওপর জোর দিয়েছে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শায়খ বলেন, এসব ধরনের কাজকে অনেক সময় তাবিজ হিসেবে ব্যবহার করা হয়। যা ইসলামে নিষেধ করা হয়েছে।

গ্র্যান্ড মুফতি বলেন, এ ধরনের খোদাই করা কাজের মাধ্যমে কোরআনের অবমাননা করা হয়। এ ছাড়া এগুলো নিয়ে শৌচাগারে প্রবেশে করলে কোরআনের আয়াতের পবিত্রতার অবমূল্যায়ন করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এমন কাজের মাধ্যমে কোরআন নাজিলের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের কাজের মাধ্যমে অনেকে কোরআনকে অতিপ্রাকৃতিক ও জাদুকরী শক্তির অধিকারী বলে মনে করে থাকেন।

এর আগে চলতি বছরে মদিনায় জিয়ারতে ছবি-ভিডিও ধারণ নিষিদ্ধ করে নির্দেশনা দেয় সৌদি আরব। এতে বলা হয়, মদিনায় রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের রওজায় সালাম দেওয়া এবং রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ে সময় নির্ধারণের জন্য নির্দিষ্ট অ্যাপে নিবন্ধন আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত থাকতে হবে। সেখানে উচ্চস্বরে কথা বলা যাবে না। একই সঙ্গে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও ধারণ করা ও বাড়তি সময় অবস্থান করাও নিষিদ্ধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X