কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাপাইর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী দুলাল পাল কালিয়াকৈর বাজারের গ্রামীণ জুয়েলার্সের মালিক। তিনি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন দুলাল পাল। রাত পৌনে ১০টার দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার লুটের চেষ্টা করলে তিনি বাধা দেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আট ভরি স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যায়।

পরে দুলাল পালের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান বলেন, স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X