কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

একদিনের মাথায় আবারো রেকর্ড সোনার দামে, কত বাড়ল 

সোনার গহনা। ছবি : সংগৃহীত
সোনার গহনা। ছবি : সংগৃহীত

মাত্র একদিনের মাথায় দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার ভালো মানের সোনা ২২ ক্যারেটের ভরি প্রতি সোনায় বেড়েছে পাঁচ হাজার ৩৪২ টাকা। এতে এই ধরনের সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায়। আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে বলেও জানায় সংগঠনটি। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন করে আবার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

এর আগে গতকাল রাতে সোনার দাম ভরিতে ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়েছিল বাজুস। তাতে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। আজ পর্যন্ত দেশের বাজারে এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।

বাজুসের তথ্য অনুসারে, চলতি মাসে এখন পর্যন্ত আটবার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ছয়বার, কমেছে দুবার। আর সর্বশেষ গত দুই দিনে দাম বেড়েছে ভরিতে ১০ হাজার টাকার বেশি।

বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আগামীকাল থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ২০ হাজার ৫১৩ টাকা।

এদিকে আজ পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকায় বিক্রি হয়েছে।

সে হিসাবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ৫ হাজার ৩৪২ টাকা, ২১ ক্যারেটে ৫ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেটে ৪ হাজার ৩৭৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৩ হাজার ৭৩৩ টাকা দাম বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদিন ধরে নিখোঁজ নারীর লাশ মিলল ডোবায়

আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

অনুমোদনহীন ৬ তলা ভবন গুঁড়িয়ে দিল রাজউক

বিশ্বকাপ থেকে বিদায়, ইকুয়েডরের আর্জেন্টাইন কোচের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫: প্রত্যাশা ও প্রাপ্তি

জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

হরমুজ প্রণালি ইস্যুতে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

পরীক্ষার আগেই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক, হুবহু মিল!

১০

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে 

১১

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে হিলিতে নিরাপত্তা জোরদার

১২

অবৈধ সম্পদের মামলা / বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

ইসলামি ইতিহাসের ১০ প্রভাবশালী নারী

১৫

ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক, হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণ দাসের মা

১৬

‘পেটালস অব টাইম’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু, চলবে ৬ জুলাই পর্যন্ত

১৭

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

১৮

জুলাই আন্দোলনে ব্যবসায়ী হত্যাচেষ্টা / গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি জেবুন্নেসাকে

১৯

সীমান্তে বিপুল সংখ্যক মাদক জব্দ

২০
X