বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১২:২৬ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৭:১৭ এএম
অনলাইন সংস্করণ

শাহজালালে বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণসহ দুজন আটক

স্বর্ণসহ আটক ব্যক্তিরা। ছবি : কালবেলা
স্বর্ণসহ আটক ব্যক্তিরা। ছবি : কালবেলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালংকারসহ মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯) নামে দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী ১নং ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

এপিবিএন জানিয়েছে, এই দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের এপিবিএন আটক করে। পরে তাদের এপিবিএন অফিসে নিয়ে এসে তল্লাশি করলে হাছানের গায়ে থাকা পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম ও শাহাজানের পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। দুইজনের কাছে থেকে উদ্ধার ৮৯৬ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। যেগুলোর বাজারমূল্য ১ কোটি ৭ লক্ষ ৪ হাজার ৩০০ টাকা। স্বর্ণালংকারগুলোর মান ২১ ও ২২ ক্যারেট।

আটক হাছান ও শাহাজান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, উদ্ধার স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে।

আটক দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি নিয়মিত মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যে কোনো চোরাচালান রোধে আমরা বদ্ধপরিকর।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X