কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলা থেকে বাঁচতে ঘরছাড়া ১৫ লাখ ফিলিস্তিনি

ইসরায়েলি হামলায় মাত্র ২৬ দিনে গাজায় ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় মাত্র ২৬ দিনে গাজায় ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলা থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে ১৫ লাখ মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। গতকাল শুক্রবার (০৩ নভেম্বর) জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর।

জাতিসংঘের সহকারী মহাসচিব ও ফিলিস্তিনের মানবাধিকারবিষয়ক সমন্বয়ক লিন হেস্টিংস বলেছেন, গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন ১৫ লাখ। তাদের মধ্যে প্রায় সাত লাখ মানুষ নিরাপদ ভেবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনডব্লিউআরএ’র বিভিন্ন প্রতিষ্ঠানসহ হাসপাতাল, গির্জা ও স্কুলে আশ্রয় গ্রহণ করেছেন।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি হামলায় মাত্র ২৬ দিনে গাজায় ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশ নারী ‍ও শিশু। এ ছাড়া আহত হয়েছে আরও ২২ হাজার ফিলিস্তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১১

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১২

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৩

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৪

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৫

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৭

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৮

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৯

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২০
X