কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ৪ হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। ছবি : সংগৃহীত
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার চারটি হাসপাতাল বেশ কয়েক ঘণ্টা ধরে ঘিরে রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুদ্ধট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে এসব হাসপাতালের চারপাশের প্রায় ১০০ মিটার এলাকা ঘেরাও করে রেখেছে তারা। যদিও এসব হাসপাতালে ঘরছাড়া হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এসব হাসপাতালের মধ্যে গাজা সিটির তিনটি হাসপাতাল এবং উত্তর গাজায় ইন্দোনেশিয়ান একটি হাসপাতাল রয়েছে। গাজা সিটির তিনটি হাসপাতালের মধ্যে আল-রান্টিসি হাসপাতাল ও নাসের হাসপাতাল রয়েছে।

এর আগে এসব হাসপাতাল খালি করতে ফিলিস্তিনিদের নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। কিন্তু রেডক্রসের মতো আন্তর্জাতিক সংস্থার আশ্বাস ছাড়া হাসপাতাল ছাড়ার ঝুঁকি নেয়নি ফিলিস্তিনিরা।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, গত ২৪ ঘণ্টায় গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার ভবনে পাঁচবার বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

তিনি বলেন, তারা হাসপাতালের প্রসূতি বিভাগ ও বহির্বিভাগের ক্লিনিক ভবনে গোলাবর্ষণ করেছে। আজ ভোরের হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X