কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৫:৪২ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বরখাস্ত স্পেনের মন্ত্রী!

ইয়ন ব্যালেরা।
ইয়ন ব্যালেরা।

ফিলিস্তিনকে সমর্থন করার দায়ে সামাজিক অধিকার রক্ষাবিষয়কমন্ত্রী ইয়ন ব্যালেরাকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্পেনের এই মন্ত্রী একাই গাজায় ইসরায়েলি গণহত্যার বিরোধিতা করে আসছিলেন।

প্রেসটিভি জানায়, কয়েকদিন আগে তিনি বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এর আগে তিনি গাজায় বর্বর আগ্রাসন ও নির্বিচারে নারী, শিশু ও বেসামরিক লোকজন হত্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাস্তি দাবি করেছিলেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের নিষ্ক্রিয়তা ইসরায়েলকে গণহত্যা চালাতে সহযোগিতা করছে। ইউরোপীয় নেতাদের উদ্দেশে সহজ বার্তা হলো- আমাদের ইসরায়েলের এই গণহত্যার সহযোগী বানাবেন না। ইউরোপীয় ইউনিয়নের নামে কোনো কাজ করবেন না।

এদিকে ইসরায়েলি বিমান ও স্থল বাহিনীর গত দেড় মাসের অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা পৌঁছেছে ১৩ হাজারে।

এই নিহতদের মধ্যে ৫ হাজার ৫০০ জনের বেশি শিশু, অপ্রাপ্তবয়স্ক ও ৩ হাজার ৫০০ জনের বেশি নারী রয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজার।

এই আহতদের মধ্যে ৭৫ শতাংশই শিশু এবং নারী। আহত ও নিহতের পাশাপাশি গাজায় এখনো নিখোঁজ রয়েছেন ৬ হাজারের বেশি ফিলিস্তিনি। এই নিখোঁজের বেশিরভাগই বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থায় আছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এক সপ্তাহেরও বেশি সময় পর হতাহতদের এ হালনাগাদ তথ্য জানাল গাজা প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X