কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে এক সপ্তাহে সাড়ে ১৭ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

সৌদি আরবে সপ্তাহব্যাপী অভিযান চালিয়েছে নিরাপত্তা বিভাগ। এ সময়ে প্রায় সাড়ে ১৭ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বসবাস, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৭ নভেম্বর) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে ১৭ হাজার ৪৬৩ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী নিরাপত্তা বিভাগ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

আটক এসব অভিবাসীদের মধ্যে ১০ হাজার ৮৫৬ জনের বিরুদ্ধে বসবাস আইন লঙ্ঘনে, ৩ হাজার ৯৩৪ জনের বিরুদ্ধে সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের এবয় ১ হাজার ৬৭৩ জনের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক সপ্তাহে অবৈধভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ৭৭৩ জনকে আটক করা হয়েছে। আটক এসব লোকদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেসের নাগরিক, ৪৫ শতাংশ ইথিওপিয়ার ৪৫ শতাংশ আর বাকি ১১ শতাংশ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। এসময় আরও ৫৪ জনকে সৌদি আরব থেকে অবৈধ পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে।

সৌদি আরবে বর্তমানে ৫০ হাজার ৬৯৯ প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৪৪ হাজার ৯১ জন পুরুষ ও ৬ হাজার ৬০৮ জন নারী। এসব লোকদের মধ্যে ৪৪ হাজার ৬৫১ জনকে দেশে ফেরত পাঠানে কাগজপত্র কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া ১ হাজার ৬১৭ জনকে ফেরত পাঠানোর অপেক্ষায় রাখা হয়েছে এবং ১০ হাজার ১৯৭ জনকে ইতোমধ্যে দেশে পাঠানো হয়েছে।

দেশটি বসবাস, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের ব্যাপারে অত্যন্ত কঠোর। এ আইন লঙ্ঘনের জন্য ১৫ বছরের জেল, এক মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা এমনকি সকল সম্পত্তিও বাজেয়াপ্ত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১১

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১২

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৪

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৫

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৬

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৭

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

২০
X