কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীর ওপর গুলি

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীর ওপর গুলি চালানো হয়েছে। দেশটির ভারমন্ট অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অফ ভারমন্টের কাছে বারলিংটন নামক এলাকায় শনিবার এ ঘটনা ঘটে।

পিস্তল বহনকারী এক ব্যক্তি অতর্কিতে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এতে আহত তিন শিক্ষার্থীর ভেতর দুজনের অবস্থা আশঙ্কাজনক।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার সময় ঐতিহ্যবাহী কেফিয়াহ পরা অবস্থায় ফিলিস্তিনের ওই তিন শিক্ষার্থী তাদের নিজস্ব ভাষায় (আরবি) কথা বলছিলেন। ধারণা করা হচ্ছে ফিলিস্তিন বিদ্বেষ থেকে এ হামলা করা হয়েছে। পুলিশকে বিষয়টি ‘হেইট ক্রাইম’ হিসেবে ধরে নিয়ে তদন্ত করার দাবি করেছে আহতদের পরিবার।

ফিলিস্তিনি আইনি সংস্থা ইনস্টিটিউট ফর মিডিল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং ঘটনাটি বলেছে, যখন তিন ফিলিস্তিনি যুবক নিজেদের ভেতর নিজেদের ভাষায় কথা বলছিলেন তখন সন্দেহভাজন এক হামলাকারী তাদের উদ্দেশ্যে চিৎকার করতে থাকে। এ সময় সে তিনজনকে গুলি করে পালিয়ে যায়। তবে পুলিশের দাবি হামলাকারী কোনো কথা না বলে সরাসরি ৪টি গুলি করে পালায়।

গুলিবিদ্ধ তিন ফিলিস্তিনি শিক্ষার্থী হলেন হিশাম আওতানি, তাহসিন আহমেদ এবং কিন্নান আব্দুল হামিদ। তাদের ভেতর দুজন যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা। কিন্নান পেনসিলভানিয়ার হ্যাভারফোর্ড, হিশাম ব্রাউন ইউনিভার্সিটি, তাহসিন কানেকটিকাটের ট্রিনিটি কলেজের শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X