কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নিরস্ত্র ইউক্রেনীয় সেনাদের শেষ করে দিচ্ছে রুশ বাহিনী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছে কিয়েভ। আর এ ধরনের অভিযোগে প্রত্যক্ষ মদদ দিচ্ছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। যদিও একই ধরনের অভিযোগ কিয়েভের বিরুদ্ধে উঠলেও তা নিয়ে চুপ থাকার কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট।

এরই ধারাবাহিকতায় এবার রুশ সেনাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধাপরাধের একটি অভিযোগ তুলেছে জেলেনস্কির দেশ। জানায়, কীভাবে ইউক্রেনীয় সেনাদের হত্যা করা হচ্ছে তার বর্ণনা।

সম্প্রতি আত্মসমর্পণ করা দুই ইউক্রেনীয় সেনাকে হত্যার অভিযোগ উঠেছে রুশ সেনাদের বিরুদ্ধে। কিয়েভের দাবি, আত্মসমর্পণ করার পর নিরস্ত্র ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে গুলি করে হত্যা করেছে রুশ বাহিনী। এই ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ বলছেন ইউক্রেনের কর্মকর্তারা। গুলি করার এ ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। যদিও এ অভিযোগ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি রাশিয়া

প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, গোপন একটি আস্তানা থেকে বেরিয়ে আসছেন দুই ইউক্রেনীয় সেনাসদস্য। তাদের মধ্যে একজন দুই হাত ওপরে তুলে ধরে রেখেছিলেন। এ দুই সেনার সামনে দাঁড়িয়ে আছেন আরেকদল সেনা। কিছুক্ষণ পর গুলির শব্দ ও ধোঁয়া ওড়ার মধ্য দিয়ে ভিডিওটি হঠাৎ শেষ হয়।

ইউক্রেনের ডিপস্টেটইউএ টেলিগ্রাম চ্যানেল ২ ডিসেম্বর প্রকাশিত ভিডিওটির সঙ্গে সংযুক্ত তথ্যে বলা হয় রুশ সেনারা ইউক্রেনের ৪৫তম রাইফেল ব্যাটালিয়নের অবস্থান দখল করার পরে স্টেপোভের কাছে দুই ইউক্রেনীয় সেনাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এ সময় গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার কারণে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে।

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সরকারি কর্মকর্তারা জানায়, প্রাথমিকভাবে পাওয়া তথ্য বলছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর উর্দি পরিহিত দুই নিরস্ত্র সেনা আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। কিন্তু রুশ সেনাবাহিনীর উর্দি পরা একদল লোক কাছ থেকে গুলি করে তাদের হত্যা করেছে। বন্দিদের এভাবে হত্যা করা জেনেভা কনভেনশনের চরম লঙ্ঘন।

এদিকে রোববার আভদিভকা এর সামরিক প্রশাসনের প্রধান ভিতালি বারাবাশ ইউক্রেনের ফ্রিডম টিভি চ্যানেলকে জানান যেসব রুশ সেনারা ইউক্রেনীয় সেনাদের ওপর গুলি চালিয়েছিল তারা পরে ইউক্রেনের হামলায় নিহত হয়েছিল। তবে তাদের কেউই নিজ নিজ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X