কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০২:০৭ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের তথ্য জানালেন জেলেনস্কি

বৈঠকে কথা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সিএনএন
বৈঠকে কথা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সিএনএন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে জেলেনস্কি জানান, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক ছিল গঠনমূলক। খুবই ভালো আলোচনা হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান ইস্যুতে সোমবার (১৮ আগস্ট) স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় এ বৈঠক শুরু হয়। লাইভ আপডেটে এ তথ্য জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ সময় জেলেনস্কি বারবার ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তার সঙ্গে বৈঠক করার জন্য।

জেলেনস্কি জানান, ট্রাম্প একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা করছেন এবং ইউক্রেন খুশি হবে যদি তিনি এতে অংশ নেন।

এর আগে রোববার (১৭ আগস্ট) রাতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে ওয়াশিংটনে পৌঁছান জেলেনস্কি। এরপর সোমবার দুপুর ঠিক ১টা ১৩ মিনিটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে পৌঁছান তিনি।

ট্রাম্প-জেলেনস্কির এ বৈঠকে জেলেনস্কির সঙ্গে আছেন ইউক্রেনের সেনাপ্রধান আন্দ্রিয়ে ইয়েরমাক এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং বর্তমান দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান রুস্তেম উমেরভ।

আর ট্রাম্পের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী এবং ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ।

কালবেলা/নূর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১০

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১১

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১২

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৩

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৪

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৫

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৬

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৭

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৮

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

২০
X