কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বৈরুতে গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে গাজায় ১৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এবার লেবাননের রাজধানী বৈরুতে ‘মৃত্যুপুরী’ গাজার মতো ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনায়ামিন নেতানিয়াহু। খবর এনডিটিভি ও জেরুজালেম পোস্টের।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর পরিদর্শনের সময় এই সতর্কবার্তা দিয়েছেন নেতানিয়াহু। এ সময় তার সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, সেনাপ্রধান হারজি হালেভি ও ওই সেক্টরের প্রধান মেজর জেনারেল অরি গর্ডিন উপস্থিত ছিলেন।

নেতানিয়াহু বলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি (ইসরায়েলের বিরুদ্ধে) সর্বাত্মক যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেয় তাহলে এটি নিজের হাতে বৈরুত ও দক্ষিণ লেবাননকে গাজা ও খান ইউনিস শহরে পরিণত করবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। এমন নজিরবিহীন হামলার জবাবে হামাসকে নির্মূলের লক্ষ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। ইসরায়েলি হামলায় গাজায় এরই মধ্যে ১৭ হাজারের ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতদিন উত্তর গাজায় হামলা সীমিত রাখলেও এবার দক্ষিণ গাজায় প্রবেশ করেছে ইসরায়েলি স্থল সেনারা।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পরপরই হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি হামলার মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর গুলি বিনিময় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে ইসরায়েলের বিরুদ্ধে এখনো পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করা থেকে বিরত রয়েছে, হিজবুল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১০

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১১

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১২

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৩

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৪

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৬

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৭

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৮

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৯

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

২০
X