কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা ছাড়াই ইরান যেতে পারবেন ৩৩ দেশের নাগরিক

ইরানের রাজধানী তেহরানের আজাদি টাওয়ার। ছবি : সংগৃহীত
ইরানের রাজধানী তেহরানের আজাদি টাওয়ার। ছবি : সংগৃহীত

ভিসা ছাড়াই ৩৩ দেশের নাগরিকদের ভ্রমণের অনুমতি দিয়েছে ইরান। বিশ্ববাসীর জন্য নিজেদের দুয়ার উন্মুক্ত করে বিদেশি পর্যটক টানতে এই পদক্ষেপ নিয়েছে তেহরান। খবর গলফ নিউজের।

ইরানি সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী ইজ্জাতোল্লা জারগামি বলেছেন, আমাদের সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি বার্তা দিয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের স্বাগত জানাতে এবং এই দেশে তাদের আরামদায়ক ও উপভোগ্য অভিজ্ঞতা দিতে উন্নত সুযোগ-সুবিধা প্রদানে আমরা প্রস্তুত।

তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ইরান সম্পর্কে নেতিবাচক ধারণা, গুঞ্জন এবং ইরানোফোবিয়ার মতো বিষয় মোকাবিলা করবে তেহরান। প্রাথমিকভাতবে ৬০ দেশকে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি দেওয়ার প্রস্তাব দিলেও সরকার ৩৩টি দেশকে অনুমতি দিয়েছে।

এসব দেশ হলো—ভারত, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তিউনিসিয়া, মৌরিতানিয়া, তানজানিয়া, জিম্বাবুয়ে, মরিশাস, সেশেলস, ইন্দোনেশিয়া, ব্রুনাই দারুস সালাম, জাপান, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, পেরু, কিউবা, মেক্সিকো, ভেনেজুয়েলা, বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া, ক্রোয়েশিয়া এবং বেলারুশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১২

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৫

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৬

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৯

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

২০
X