কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে থানায় হামলায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইরানের দক্ষিণ-পূর্বের সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে একটি থানায় হামলায় অন্তত ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে প্রদেশের রাস্ক শহরে এই হামলা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলি রেজা মারহামাতি বলেছেন, রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের রাস্ক শহরে এই হামলা হয়েছে। এই হামলায় অন্তত ১১ পুলিশ কর্মকতা নিহত হয়েছেন।

অন্যদিকে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছে।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী একটি প্রদেশ। মাদক চোরাচালান চক্র, সংখ্যালঘু বেলুচি বিদ্রোহী ও কট্টর সুন্নি মুসলিমদের কারণে অস্থিরতায় জর্জরিত দরিদ্র এই প্রদেশটি। গতকালের হামলাটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা।

সুন্নি সশস্ত্র সংগঠন জাইশ আল-আদল (আর্মি অব জাস্টিস) এই হামলার দায় স্বীকার করেছে। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ইরান সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত।

এর আগেও সিস্তান-বেলুচিস্তানে একই ধরনের হামলা হয়েছে। গত জুলাই মাসে পুলিশের একটি টহল দলের ওপর হামলা হলে চার পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। ওই হামলার সপ্তাহ দুয়েক আগে বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য এবং চার হামলাকারী নিহত হয়। এসব হামলার দায় স্বীকার করেছে জইশ আল-আদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X